আর্থিক দুর্নীতি মামলায় তিন মাসেরও বেশি সময় পর জামিন পেয়েছেন ভারতের সাবেক মন্ত্রী পি চিদম্বরম।
জামিনের শর্তে বলা হয়েছে, এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে উপস্থিত হতে হবে।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রথমে চিদমম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। ওই মামলায় গত ২২ অক্টোবর জামিন পান তিনি। কিন্তু এর মাঝেই গত ১৬ অক্টোবর তাকে ফের গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
২০১০ সালে ভারতে ইউপিএ সরকারের আমলে প্রথম আইএনএক্স দুর্নীতির বিষয়টি সামনে আসে। পরে তা ধামাচাপা পড়লেও ২০১৪ সালে সরকার বদলের পর নতুন করে গতি পায় তদন্ত।
ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য চিদম্বরম বিভিন্ন সময় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পেনশনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। নির্বাচিত হয়েছিলেন নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবেও।
