লং জাম্পে আল আমিনের ব্রোঞ্জ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১০ পিএম

এসএ গেমসের চতুর্থ দিনে অ্যাথলেটিকস ডিসিপ্লিন থেকে একটি মাত্র পদকের দেখা পেয়েছে বাংলাদেশে। সেটিও ব্রোঞ্জ পদক। ছেলেদের লং জাম্পে দেশকে ব্রোঞ্জ উপহার দেন আল আমিন।

দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ছেলেদের লং জাম্প ইভেন্টে আল আমিন ৭.৬০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। এই ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছেন ভারতের লোকেশ সাথিয়ানা (৭.৮৭ মিটার)। তার স্বদেশি স্বামীনাথান রাভ (৭.৭৭) রুপা জিতেছেন।

মেয়েদের লং জাম্পে বাংলাদেশের রিংকি খাতুন ৫.৭০ মিটার অতিক্রম করে পঞ্চম হয়েছেন।

এদিকে মেয়েদের ও ছেলেদের ২০০ মিটার ইভেন্টে হতাশ করেছে বাংলাদেশের প্রতিযোগীরা। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ২৫.৫৯ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন। ভারতের অর্চনা সুশান্ত ২৩.৬৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও পাকিস্তানের নাজমা পারভীন ২৩.৬৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জয় করেন।

ছেলেদের ২০০ মিটারে ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন। এ ইভেন্টে পাকিস্তানের উজাইর রেহমান (২১.১৫) স্বর্ণ ও শ্রীলঙ্কার ভিনোজ সুরাঞ্জয়া (২১.১৯) রুপার পদক পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত