গাজায় ইসরায়েলি বিমান হামলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৩ পিএম

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়।

আলজাজিরা জানায়, গাজার সরকার হামাসের সামরিক শাখা আল কাসিম বিগ্রেডের দুইটা স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তবে এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।  

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে তিনটি রকেট হামলার প্রতিক্রিয়ায়  যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দিয়ে হামাসের স্থাপনা হামলা চালানো হয়েছে।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন ইসলামিক জিহাদের একজন শীর্ষ নেতাকে সস্ত্রীক বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল।

এই ঘটনায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় টানা দুই দিন রকেট ও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত