কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিপুলসংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিছিল শুরু হয়। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
কাকরাইল থেকে শুরু হয়ে মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, মিছিলে নেতা-কর্মীদের উপস্থিতি বেশি হওয়ায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়নি।
তবে ওই এলাকায় পুলিশের উপস্থিতিও কম দেখা গেছে।
