৩৮ জনকে নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৩ এএম

৩৮ জন যাত্রীসহ চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার কিছু আগে অ্যান্টার্কটিকার রুট থেকে সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানটি অদৃশ্য হয়।

এই ফ্লাইটে বিমানের লোক ছিলেন ১৭ জন। বাকি ২১ জন কাজের সাহায্যের জন্য যাত্রী হিসেবে উঠেছিলেন। এই ২১ জনের ভেতর তিন জন আবার সাধারণ নাগরিক।

চিলির বিমান বাহিনী জানিয়েছে, ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বিমানটি নিখোঁজ হওয়ার সময় কোনো ধরনের বিপদ সংকেত পাঠায়নি বলে জানিয়েছেন চিলির বিমান বাহিনীর প্রধান এদুয়ার্দো মোসকির। তিনি আশা করছেন, তেল ফুরিয়ে যাওয়ার কারণে পাইলট অন্য কোথাও অবতরণ করতে বাধ্য হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত