গোল্ডেন গ্লোব মনোনয়নে নেটফ্লিক্সের আধিপত্য, দেখুন তালিকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম

৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষিত হয়েছে সোমবার। তালিকায় এগিয়ে আছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

৬টি ও ৫টি করে মনোনয়ন নিয়ে এগিয়ে আছে যথাক্রমে ‘ম্যারেজ স্টোরি’ ও ‘দ্য আইরিশম্যান’। এ ছাড়া টেলিভিশন বিভাগে এগিয়ে আছে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ক্রাউন’ ও ‘আনবিলিভেবল’। পেয়েছে ৪টি করে মনোনয়ন। এইচবিও-এর ‘চেরনোবিল’ও রয়েছে এই পরিমাণ মনোনয়ন। আজীবন সম্মাননা পাচ্ছেন টম হ্যাঙ্কস।

আগেরবারের মতো এই আসরেও কোনো নারী পরিচালক মনোনয়ন পাননি।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এই আসর বসবে আগামী বছরের ৫ জানুয়ারি। সঞ্চালনা করবেন রিকি গ্রেভাইস।

দেখেন প্রধান প্রধান মনোনয়ন-

টিভি সিরিজে সেরা অভিনেতা- মিউজিক্যাল বা কমেডি: মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড), বিল হার্ডার (ব্যারি), বেন প্লাট (দ্য পলিটিশিয়ান), পল রুড (লিভিং উইথ ইউরসেলফ) ও রামি ইউসেফ (রামি)।

টিভি সিরিজে সেরা অভিনেত্রী- মিউজিক্যাল বা কমেডি: ক্রিস্টিনা অ্যাপলগেট (ডেড টু মি), র‌্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), ক্রিস্টেন ডানস্ট (অন বিকামিং আ গড ইন সেন্ট্রাল ফ্লোরিডা), নাতাশা লিওনি (রাশিয়ান ডল) ও ফোবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)।

টিভি সিরিজে সেরা অভিনেতা- ড্রামা: ব্রায়ান কক্স (সাকসেশন), কিট হ্যারিংটন (গেম অব থ্রোনস), রামি মালিক (মিস্টার রোবট), টবিয়াস মেনজিস (দ্য ক্রাউন) ও বিলি পোর্টার (পোজ)।

টিভি সিরিজে সেরা অভিনেত্রী- ড্রামা: জেনিফার অ্যানিস্টন (দ্য মনিং শো), অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন), জুডি কোমার (কিলিং ইভ), নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস) ও রিস উইদারস্পুন (বিগ লিটল লাইস)।

টিভি সিরিজে সেরা অভিনেতা- লিমিটেড সিরিজ বা টিভি মোশন পিকচার: ক্রিস্টোফার অ্যাবট (ক্যাট-২২), শাসা ব্যারন কোহেন (দ্য স্পাই), রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস), জারেড হ্যারিস (চেরনোবিল) ও স্যাম রকওয়েল (ফোসে/ভার্ডেন)

টিভি সিরিজে সেরা অভিনেত্রী- লিমিটেড সিরিজ বা টিভি মোশন পিকচার: ক্যাইটলিন ডেভার (আনবিলিভেবল), জই কিং (দ্য অ্যাক্ট), হেলেন মিরেন (ক্যাথেরিন দ্য গ্রেট) ও মিচেল উইলিয়ামস (ফোসে/ভার্ডেন)।

সেরা লিমিটেড সিরিজ বা টিভি মোশন পিকচার: ক্যাচ-২২, চেরনোবিল, ফোসে/ভার্ডেন, দ্য লাউডেস্ট ভয়েস ও আনবিলিভেবল।

সেরা পার্শ্ব অভিনেত্রী- সিরিজ, লিমিটেড সিরিজ বা টিভি মোশন পিকচার: প্যাট্রিসিয়া আর্কুট (দ্য অ্যাক্ট), হেলেনা বনহাম কার্টার (দ্য ক্রাউন), টনি কলেট, মেরিল স্ট্রিপ (বিগ লিটল লাইস) ও এমিলি ওয়াটসন (চেরনোবিল)।

সেরা পার্শ্ব অভিনেতা- সিরিজ, লিমিটেড সিরিজ বা টিভি মোশন পিকচার: অ্যালান আর্কিন (দ্য কমিনস্কি মেথড), কিয়েরান কুলকিন (সাকসেশন), অ্যান্ড্রু স্কট (ফ্লিব্যাগ), স্ট্যালান স্কারসগার্ড (চেরনোবিল) ও হেনরি উইঙ্কলার (ব্যারি)।

সেরা টিভি সিরিজ- ড্রামা: বিগ লিটল লাইস, দ্য ক্রাউন, কিলিং ইভ, দ্য মনিং শো ও সাকসেশন।

সেরা টিভি সিরিজ- মিউজিক্যাল বা কমেডি: ব্যারি, ফ্লিব্যাগ, দ্য কমিনস্কি মেথড, দ্য মাভেলাস মিসেস মেইসেল ও দ্য পলিটিশিয়ান।

সেরা চলচ্চিত্র- মিউজিক্যাল বা কমেডি: ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, জোজো র‌্যাবিট, নাইভস আউট, রকেটম্যান ও ডোলেমাইট ইন মাই নেম।

সেরা চলচ্চিত্র- ড্রামা: দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরি, ১৯১৭, জোকার ও দ্য টু পোপস।

সেরা চলচ্চিত্র- বিদেশি ভাষা: দ্য ফেয়ারওয়েল, পেইন অ্যান্ড গ্লোরি, পোট্রেয়েট অব আ লেডি অন ফায়ার, প্যারাসাইট ও লে মিজারেবলস।

সেরা পার্শ্ব অভিনেতা- চলচ্চিত্র: টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্টনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসসি (দ্য আইরিশম্যান) ও ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)।

সেরা পার্শ্ব অভিনেত্রী- চলচ্চিত্র: ক্যাথি বেটস, অ্যানিট বেনিং (দ্য রিপোর্ট), লরা ডের্ন (ম্যারেজ স্টোরি), জেনিফার লোপেজ (হ্যাসেলার্স) ও মার্গট রবি (বম্বশেল)।

সেরা অভিনেতা- মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র: ডেনিয়েল ক্রেইগ (নাইভস আউট), রোমান গ্রিফিন ডাভিস (জোজো র‌্যাবিট), লিওনার্দো ডিকাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), ট্যারন এগারটন (রকেটম্যান) ও এডি মারফি (ডোলেমাইট ইজ মাই নেম)।

সেরা চলচ্চিত্র- অ্যানিমেশন: ফ্রোজেন টু, হাউ টু ট্রেইন ইয়ুর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড, মিসিং লিংক, টয় স্টোরি ফোর ও লায়ন কিং।

সেরা অভিনেতা- ড্রামা চলচ্চিত্র: ক্রিশ্চিয়ান বেইল (ফোর্ড ভার্সেস ফেরারি), অ্যান্টনিও ব্যানডারাস (পেইন অ্যান্ড গ্লোরি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), হোয়াকিন ফনিক্স (জোকার) ও জোনাথন প্রাইস (দ্য টু পোপস)।

সেরা অভিনেত্রী- ড্রামা চলচ্চিত্র: সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সাওরেস রোনান (লিটল উইম্যান), চার্লিজ থেরন (বম্বশেল) ও রেনে জেলওয়েগার (জুডি)।

সেরা অভিনেত্রী- মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র: ওয়াকাফিনা (দ্য ফেয়ারওয়েল), আনা ডেল আরমাস (নাইভস আউট), কেট ব্ল্যাঙ্কচেট (হোয়ার উড ইউ গো, বার্নাডেট), বিনি ফেল্ডস্টাইন (বুকস্মার্ট) ও এমা থম্পসন (লেট নাইট)।

সেরা অভিনেতা- মিউজিক্যাল বা কমেডি চলচ্চিত্র: ডেনিয়েল ক্রেইগ (নাইভস আউট), রোমান গ্রিফিন ডাভিস (জোজো র‌্যাবিট), লিওনার্দো ডিকাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), ট্যারন এগারটন (রকেটম্যান) ও এডি মারফি (ডোলেমাইট ইজ মাই নেম)।

সেরা পরিচালক- চলচ্চিত্র: বং ঝুন-হো (প্যারাসাইট), স্যাম মেনডেস (১৯১৭), টড ফিলিপস (জোকার), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান) ও কুয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত