পিন্ডি টেস্টে দ্বিতীয় দিনে খেলা হলো মাত্র ১৮.২ ওভার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩ পিএম

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ছিল বৃষ্টির দাপট। খেলা হলো মাত্র ১৮.২ ওভার। আগের দিনের ৫ উইকেটে ২০২ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা করেছে ৬ উইকেটে ২৬৩ রান।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে এটিই প্রথম টেস্ট। তবে আগের দিন আলোক স্বল্পতায় খেলা শেষ হয়েছিল আগেভাগেই। এদিন বৃষ্টর দাপট। সব মিলে পাকিস্তানে টেস্ট ফেরার উৎসবটা এখনো সেভাবে জমল না।

এদিন যে এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা সেটি নিরোশান ডিকভেলার উইকেট। শাহিন শাহ আফ্রিদির শিকার হওয়ার আগে ৩৩ রান করেন তিনি। দনঞ্জয়া ডি সিলভা ৭২ রানে অপরাজিত আছেন।

দুই দলের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত