সহিংসতার পর গোপালগঞ্জে কড়া নিরাপত্তা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

গোপালগঞ্জে মঙ্গলবারের (১০ নভেম্বর) নানা অঘটনের পর বুধবার (১১ নভেম্বর) জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। জেলার সর্বত্র স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। একই সঙ্গে চলছে গোয়েন্দা নজরদারি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই কেবল আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, গোপালগঞ্জ একটি শান্তির জেলা। তবে অল্পসংখ্যক কিছু মানুষ রয়েছে, যারা পরিস্থিতি অশান্ত করতে চায়।

এর আগে মঙ্গলবার বিকেলেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত