যুবলীগের গেঞ্জি পরিহিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর মতি সাহেবের ঘাট এলাকা থেকে পুলিশ শুক্রবার সন্ধ্যায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে।

তার বয়স আনুমানিক ২৫ বছর। লাশের গায়ে খুলনা মহানগর যুবলীগের ৪৭তম সম্মেলনের গেঞ্জি পরিহিত ছিল।

এ বিষয়ে সদর থানার ওসি মো. আবু দাউদ জানান, স্থানীয় লোকজন লাশটি নদীর পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ছাড়া জেলা পিবিআই লাশের হাতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে। সদর থানায় এই সংক্রান্ত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করছেন।

তিনি আরো বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকায় নদী পাড় হওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত