আবিদ-বাবরে রাওয়ালপিন্ডি টেস্টের ‘স্মরণীয়’ সমাপ্তি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ পিএম

পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের ফলাফল অনুমিতই ছিল। ২০০৯ সালের পর পাকিস্তানে টেস্ট ফেরার ম্যাচটা রবিবার শেষ পর্যন্ত ড্র’র মধ্য দিয়েই শেষ হয়েছে।

প্রথম দিন আলোক স্বল্পতার খেলা শেষ হয়েছিল আগেভাবে। এরপর টানা তিন দিন বৃষ্টি ভুগিয়েছে। প্রথম চার দিনে তাই খেলা হয়েছিল মাত্র ৯১.৫ ওভার।

এরপরও ড্র ম্যাচের শেষ দিনটা পাকিস্তানের দর্শকদের জন্য স্মরণীয়ই হয়ে থাকবে আবিদ আলি ও আবর আজমের কল্যাণে। দুজনই সেঞ্চুরি উপহার দিয়েছেন।

অভিষিক্ত আবিদ আলি তো গড়েছেন ইতিহাস। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরির কীর্তি লিখেছেন।

আবিদ ১০৯ রানে অপরাজিত থেকে যান। তার ২০১ বলের ইনিংসে ছিল ১১ চার। বাবর আজম ১২৮ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন। খেলা শেষ ঘোষণার আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তুলেছিল ২ উইকেটে ২৫২ রান।

এর আগে শ্রীলঙ্কা এদিন সকালে ৬ উইকেটে ৩০৮ রানে ইনিংস ঘোষণা করে। দনাঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি হাঁকান। ১৬৬ বলে ১৫ চারে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। মজার ব্যাপার, বৃষ্টি বাধায় পাঁচ দিন লেগেছে তার সেঞ্চুরি করতে!

আরো পড়ুন:

ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরিতে ইতিহাসে পাকিস্তানের আবিদ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত