ভারতের নাগরিকত্ব আইনের বিরোধিতায় পাকিস্তানের হিন্দু-শিখ সম্প্রদায়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পিএম

ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীরা।

ভারতে নতুন সংশোধনী আইনটিতে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়িত হয়ে আগত অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার নিশ্চয়তা দিয়েছে। 

তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু জানায়, ভারতের আইনটি তিন দেশের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের অধিক সুবিধা দিলেও পাকিস্তানের হিন্দুরা এর বিরোধিতা করেছে।

পাকিস্তান হিন্দু কাউন্সিলের পৃষ্টপোষক রাজা আসার মঙ্গলানি বলেন, ‘পাকিস্তানের হিন্দু সম্প্রদায় সর্বসম্মতিক্রমে এই বিলটি প্রত্যাখ্যান করেছে, ধর্মের ভিত্তিতে যা ভারতকে বিভক্ত করারই সমতুল্য।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের পুরো হিন্দু সম্প্রদায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বার্তা দিচ্ছে যে, একজন সত্যিকারের হিন্দু কোনোভাবেই এই আইনকে সমর্থন করবে না।’

তিনি বলেন, ‘নাগরিকত্ব আইন ভারতের সংবিধানই লংঘন করেছে। স্পষ্টভাবেই এটি মানুষের মৌলিক অধিকার লংঘন করেছে।’

এদিকে পাকিস্তানের শিখ সংখ্যালঘুরাও ভারতের বিতর্কিত এই আইনকে প্রত্যাখ্যান করেছে।  

পাকিস্তানের পাঞ্জাবের বাবা গুরু নানক বিশ্ববিদ্যালয়ের শিখ নেতা গোপাল সিং বলেন, ‘শুধু পাকিস্তানি শিখই নয়, ভারতসহ পুরো বিশ্বের শিখ সম্প্রদায় এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত