ঝিনাইদহে নাগরিক সংলাপ

তামাক কোম্পানিতে সরকারের বিনিয়োগ প্রত্যাহারের দাবি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ এএম

তামাক কোম্পানিতে সরকারের বিদ্যমান বিনিয়োগ বা অংশীদারিত্ব প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে জেলা পর্যায়ে নাগরিক সংলাপ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।

সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ খালেদা খানম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সুপ্রর কেন্দ্রীয় সচিবালয়ের প্রজেক্টর কো-অর্ডিনেটর জাহিদ সিদ্দিকি, জেলা শাখার সেক্রেটারি শরিফা খাতুন, সদস্য আমিনুর রহমান টুকু প্রমুখ। বক্তারা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক শিল্পে সরকারের নতুন বিনিয়োগ বন্ধ ও বিদ্যমান বিনিয়োগ বা অংশীদারিত্ব প্রত্যাহারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত