উ. কোরিয়ার নিষেধাজ্ঞা শিথিলে চীন-রাশিয়ার প্রস্তাব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:০১ এএম

পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি মেনে নেওয়ার শর্তে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কিছু অংশ প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে রাশিয়া ও চীন। গত সোমবার দেশ দুটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ প্রস্তাবকে ‘অকালপক্ব’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্তে ফিরিয়ে আনতে নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের কথা বলেছে রাশিয়া ও চীন। ওই প্রস্তাবে উত্তর কোরিয়ার সামুদ্রিক খাবার ও টেক্সটাইল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ওপর জোর দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাবকে অকালপক্ব আখ্যা দিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব বিবেচনা করা উচিত হবে না। তার মতে, এতে করে নিরস্ত্রীকরণের আলোচনায় বসার পরিবর্তে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে উত্তর কোরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত