গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬ পিএম

কেক কাটা ও র‌্যালির মধ্য দিয়ে গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শেখ ফললুল হক মনি স্টেডিয়াম থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সাংবাদিক, কবি ও সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী কেক কাটেন। এ সময় দেশ রূপান্তরের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত