মেষ : অভিনয়শিল্পীরা ভালো সুযোগ পাবেন। শত্রুরা দমন থাকবে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
বৃষ : সরকারি চাকরিতে উন্নতি যোগ আছে। দাম্পত্য কলহ থাকবে। আয় সন্তোষজনক নয়।
মিথুন : ঠিকাদারি ও সমাজসেবায় ব্যস্ত থাকবেন। সন্তান বিদেশে যাবে। তবে সাবধান না থাকলে বিরাট দুর্ঘটনার সম্মুখীন হবে।
কর্কট : ব্যবসায় অর্থ লগ্নি বা কাউকে ঋণ দেওয়া উচিত হবে না। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। মায়ের স্বাস্থ্য খুবই খারাপ অবস্থায় যেতে পারে।
সিংহ : কাজে উন্নতি যোগ আছে। অর্থ তেমন সঞ্চয় না হলেও অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন। স্বল্প ভ্রমণ শুভ নয় এবং আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
কন্যা : কর্মক্ষেত্রে তৃপ্তি পাবেন না। অর্থ ও সঞ্চয় নিয়ে, বিশেষ করে বাড়িঘর নিয়ে আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলা থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
তুলা : বৈদেশিক বাণিজ্যে সাফল্য আসবে। নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বন্ধুরা সাহায্যকারী হবে।
বৃশ্চিক : অনেক বড় ব্যবসার সুযোগ আসবে। পুঁজি লগ্নির প্রয়োজন হবে। আয় বাড়বে।
ধনু : ঠিকাদারি ব্যবসায় লাভ হবে। বাড়ি ক্রয়ে অর্থ ব্যয় দেখা যায়। তবে আয় কমবে না।
মকর : ব্যবসা বৃদ্ধি ও ব্যস্ততা বাড়বে। বাড়ি ক্রয়ের পরিবেশ আসবে। ভ্রমণ আছে; তবে দুর্ঘটনা যোগ আছে।
কুম্ভ : ব্যবসায় গতি পাবে। পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। দূরের ভ্রমণ না করাই ভালো।
মীন : স্ত্রীর আয় বাড়বে, তবে সংসারে গোলযোগ দেখা দিতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমের আশা পূরণ হবে।
