নওগাঁ পলিটেকনিক

ল্যাবরেটরিতে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪১ পিএম

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ল্যাবরেটরিতে বিস্ফোরণে দগ্ধ ৭ শিক্ষার্থীর মধ্যে একজন মারা গেছে। তার নাম তৌহিদ হোসাইন (১৯)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।

মারা যাওয়া তৌহিদ ইনস্টিটিউিটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে গণেশপুরে জানাজা শেষে তৌহিদের লাশ দাফন করা হয়।

গত ১ ডিসেম্বর কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবরেটরিতে ব্যবহারিক পরীক্ষা চলার সময় বিকেল ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ৭ শিক্ষার্থী দগ্ধ হয়। গুরুতর দগ্ধদের মধ্যে তৌহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত