বেনারসি পল্লীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল দুদক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৪:১৯ এএম

রাজধানীর মিরপুরে বেনারসি পল্লীতে অবৈধ ডায়িং ফ্যাক্টরি চালানোর অভিযোগে গতকাল সোমবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে যে, মিরপুর বেনারসি পল্লীতে অবৈধ সংযোগ ব্যবহার করে ডায়িং ফ্যাক্টরি চালানো হচ্ছে। এতে করে এলাকাবাসী রান্নার গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ পাওয়ার পর কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহরিয়ার জামিলের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় দুদক টিম তিতাস গ্যাসের মিরপুর অঞ্চলের দুজন ডিজিএম এবং টেকনিশিয়ানদের উপস্থিতিতে বেনারসি পল্লী পরিদর্শন করেন। তারা তিনটি ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পান। দুদক টিম চারটি অবৈধ রাইজার সিলগালা করে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ ২৬টি বার্নার জব্দ করে। এ প্রক্রিয়ায় মোট ১৩২৬ ঘনফুট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত