বুধবার থেকে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করবে বিএনপি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮ পিএম

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে বিএনপি। সকাল ১০টা থকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

মঙ্গলবার মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু ও মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সিটির নির্বাচনে কাউন্সিলর পদের দলীয় মনোনয়ন ফরম বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ ও গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির প্রার্থীদের যথাসময়ে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত