সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলস কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করে সরকার কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কর্মযজ্ঞ এগিয়ে নিতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমসি কলেজে স্থাপিত দৃষ্টিনন্দন এই ম্যুরালটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করবে।
পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ মো. সালেহ আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।
