সুপারি গাছে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:২২ পিএম

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় গাছে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পাইকপাড়া গ্রামে আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৩২)। তিনি দোয়ারাবাজার উপজেলার বড়খাল গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবু বক্করের বাড়িতে মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন আবুল হাসেম। ওই দিন সকালে খামারের পাশে সুপারি পাড়তে গাছে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দোয়ারাবাজার থানার পুলিশ এসে গাছ থেকে মরদেহ নামায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, গাছের পাশ দিয়ে বৈদ্যুতিক তার ছিল এ সময় সুপারি পাড়তে উঠলে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান ওই শ্রমিক। মরদেহ ময়নাতদন্তে জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত