১০ লাখ টাকায় কেন এই খেলনা ভাল্লুক কিনলেন কাইলি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম

বিপুল টাকা খরচ করে একটি খেলনা ভাল্লুক কিনে আলোচনায় এসেছেন মার্কিন ধনকুবের মডেল কাইলি জেনার।

টিএমজেড জানায়, বিখ্যাত বিনি বেবিসের খেলনাটি কিনতে কাইলি খরচ করেছেন ১২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা।

ক্রিস্টালে গড়া এই খেলনা ভালুকটির ডিজাইন করেন লস অ্যাঞ্জেলসভিত্তিক শিল্পী ড্যান লাইফ। এই খেলনা মাত্র তিনটি বাজারে ছাড়া হয়।

তারকা জুটি জাস্টিন অ্যান্ড হেইলি বিবার অকশন থেকে এই খেলনা ভাল্লুক কিনেন কাইলি। এই অকশনে সংগৃহীত অর্থ খরচ করা হবে লস অ্যাঞ্জেলসের দুস্থ পরিবারের সহায়তায়। ফলে বিপুল টাকা দিয়ে এই খেলনা কিনে মূলত দাতব্য কাজে অংশ নিলেন মার্কিন মডেল।

প্রসঙ্গত, চলতি বছরে ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় বিশ্বের সবচেয়ে কমবয়সী বিলিয়নিয়ার হিসেবে নাম উঠে আসে মার্কিন মডেল কাইলির। মাত্র ২১ বছর বয়সে নিজ যোগ্যতায় তিনি এই রেকর্ড করেছেন।

‘কাইলি কসমেটিকস’ নামে নিজস্ব প্রসাধনী ব্যবসার মাধ্যমে এই আয় করেন কাইলি। মাত্র তিন বছরের পুরোনো এই ব্যবসা। গত বছর প্রতিষ্ঠানটি আয় করে ৩৬০ মিলিয়ন ডলার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত