কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪ এএম

অন্তত ১০০ জন যাত্রী নিয়ে কাজাখস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাতটার পর এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রাজধানী নুরসুলতানের পাশেই দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর আলমাতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির বেসরকারি মালিকানাধীন বেক এয়ারের ফ্লাইটটিতে ৯৫ যাত্রী ও ৫ জন ক্রু ছিল বলে নিশ্চিত করেছে বিমান সংস্থাটি।

বিমানটি বিধ্বস্তের পরপরই উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

এখন পর্যন্ত সাতজন যাত্রী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত