কোচ পল নিক্সনের মন কেড়েছেন নাসুম আহমেদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:০৬ পিএম

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে সাতটিতেই খেলেছেন নাসুম আহমেদ। খুব বেশি উইকেট না পেলেও বোলিংয়ে ছিলেন বেশ কার্যকরী। তরুণ এই স্পিনারের প্রশংসায় দলটির কোচ পল নিক্সন।

বাঁহাতি স্পিনার নাসুমকে নিয়ে নিক্সন সংবাদিকদের বলেন, “নতুন বলে নাসুম অসাধারণ পারফর্ম করছে। তার খেলার ধরণকে আমি খুব উচ্চ মর্যাদায় দেখছি। সে ব্যাটও করতে পারে। তার যে গুণটা বেশি ভালো তা হলো, ও খুব দ্রুত শিখতে পারে। তাছাড়া চাপের মুখে ও যেভাবে পরিকল্পনা করে এগোয়, একজন তরুণ ক্রিকেটার হিসাবে সেটা অবশ্যই উঁচু মানের।”

টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৫ ওভার বোলিং করে মাত্র ৩টি উইকেট নিয়েছেন নাসুম। সেরা পারফরম্যান্স ১৮ রানে ১ উইকেট। পরিসংখ্যান দিলে না হলেও মাঠের আচরণেই কোচের মনজয় করেছেন নাসুম। তার মাঝে বিশ্বমানের ক্রিকেটারের ছায়া দেখছেন ইংলিশ কোচ নিক্সন।

“আমি নিশ্চিত করে বলছি, আমার কাছে মনে হয়েছে তরুণ ক্রিকেটারদের মধ্যে একজন বিশ্বমানের ক্রিকেটার। সে ধীরে ধীরে আরও উন্নতি করবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা আশার আলো।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত