সুইজারল্যান্ডে নতুন সঙ্গী পেলেন রুক্মিণী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৪১ পিএম

ভাঙতে চলেছে দেব-রুক্মিণী জুটি। পছন্দের সহ-অভিনেতা খুঁজে পেয়েছেন এই নায়িকা। আপাতত তার সঙ্গেই জুটি বাঁধছেন পরের ছবিতে।

কলকাতার এই সময় জানায়, দেব ছাড়াও অন্য নায়কের সঙ্গে তিনি কাজ করতে চান এ কথা আগেই বলেছিলেন রুক্মিণী মৈত্র।

সামনে ‘সুইজারল্যান্ড’ নামের ছবিতে অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন আবির চট্টোপাধ্যায়। এই নায়কের ‘অসুর’ মুক্তি পাওয়ার পর শুরু হবে এই ছবির শুটিং।

এর আগে রুক্মিণীর যাবতীয় ছবি ছিল দেবের প্রযোজনা সংস্থা থেকেই। জিতের সঙ্গে দুটি ছবির প্রস্তাব পেলেও দেবের সঙ্গে অভিনয়ের কারণে ফিরিয়ে দেন। এবার আবিরের সঙ্গে জুটি গড়ছেন।

নামী মডেল হিসেবেই পরিচিত রুক্মিণী। একসময় বলিউডের অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে অবশ্য দেবই তাকে রাজি করান অভিনয়ে আসার জন্য।

অবশ্য টলিউডে এখন সব পুরোনো জুটি ভেঙেই নতুন নতুন জুটি তৈরি হচ্ছে। সামনের বছরেই আসছে মিমি-অনির্বাণের ‘ড্রাকুলা স্যার’। আসছে ঋতাভরী-সোহমের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’। আর এই বছরের শেষ দিকে তো জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘রবিবার’ দারুণ জমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত