নিখোঁজের ১৫ দিন পর টয়লেটের ট্যাংকিতে শিশুর লাশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৮ পিএম

রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটার আসকার আলী রোড এলাকায় কদর মেম্বারের বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে গতকাল সোমবার জান্নাতুল আনীসা (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব সরফভাটা গ্রামের জহিরুউদ্দিনের মেয়ে জান্নাতুল ১৫ দিন ধরে নিখোঁজ ছিল।

রাঙ্গুনিয়া থানার এসআই মাহবুব জানান, সংবাদ পেয়ে আশকার আলী এলাকায় জান্নাতুলের মামার বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে নিখোঁজের পর ১৭ ডিসেম্বর রাঙ্গুনিয়া থানায় একটি জিডি করা হয়েছিল। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে জানিয়ে মাহবুব আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

গ্রাম পুলিশ রেজাউল করিম জানান, টয়লেটের ট্যাংকি থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মামার বাড়ির লোকজন জান্নাতুলকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত