পুরোনো বছরের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু প্রধানমন্ত্রীর

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৫:০৩ পিএম

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় ব্যয় করে ফেলে আসা বছরের কাজ শেষ করে নতুন উদ্যমে বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রী ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেওয়া বাকি ছিল, তার সবগুলো তিনি শেষ করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বুধবার বাসসকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তার সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।

টানা তিন বারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরোনো কাজ জমিয়ে রাখেন না উল্লেখ করে খোকন বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিনে আট বক্স ফাইল ছিল তার কাছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকালকেই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে ক্লিয়ার করেছেন। নতুন বছর শুরুর আগেই পুরোনো বছরের সব কাজ শেষ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত