বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজু গ্রেপ্তার

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০১:৫৫ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বংশাল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাজু বংশাল থানা বিএনপির সভাপতি। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে তাজুকে মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ। বংশাল থানার ওসি শাহীন ফকির দেশ রূপান্তরকে বলেন, তাজুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত