বিজেপি নেতার দাবি, ব্রাহ্মণদের ডিএনএ আলাদা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৫:৪৯ পিএম

ব্রাহ্মণরা অন্যদের থেকে আলাদা ডিএনএ নিয়ে জন্মায় বলে দাবি করে হাসির পাত্র হয়েছেন গুজরাটের বিজেপি নেতা রাজেন্দ্র ত্রিবেদী।

গান্ধীনগরের একটি জনসভায় তিনি বলেন, ‘ব্রাহ্মণের ঘরে জন্ম নেওয়ায় কারো সঙ্গে আমাদের শত্রুতা নেই। সবার প্রতি অনুরোধ আমাদের সঙ্গে কেউ শত্রুতা করবেন না।’

রাজেন্দ্র বলেন, ‘অন্যদের আশীর্বাদ দেওয়ার বিষয়টি ব্রাহ্মণদের জন্মগত অধিকার।’

ভারতের নোবেল বিজয়ীদের অধিকাংশই ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাদের কথা টেনে এই নেতা বলেন, ‘দেখবেন ভারতে যে ৯ জন নোবেল পেয়েছেন, তাদের আটজনই ব্রাহ্মণ। আমাদের ডিএনএ অন্যদের চেয়ে আলাদা।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত