ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে রাজধানী জাকার্তাসহ আশপাশের শহরগুলো।
আলজাজিরা জানায়, অন্তত ৩ কোটির মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র আগুস উইবোউ জানান।
সোমবার আগুস উইবোউ বলেন, ‘পাঁচ দিন ধরে বন্যায় এখন পর্যন্ত ৬৬ জন নিহত হয়েছে।’
দেশটির আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানায়, জাকার্তার পুরো অঞ্চলে এখনও ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বিজলি, বজ্রপাত ও তীব্র বাতাসের আশঙ্কা রয়েছে।
গত এক শতকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে জাকার্তায়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ভয়াবহ বন্যা ও মৃত্যুর ঘটনা ঘটেনি দেশটিতে।
