ময়মনসিংহে ২৪ ঘণ্টায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৯৭

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৬:৪৯ পিএম

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ মোট ৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি পাইপ গানসহ ২ জন, দেড় কেজি গাঁজা,সাড়ে ৪০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইনজেকশন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ৯৭ জনের মধ্যে ৩০ মাদক ব্যবসায়ী ছাড়াও ওয়ারেন্টভুক্ত ৩৮ এবং নিয়মিত মামলায় ২৭ আসামি রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত