লিবিয়ায় পর্যায়ক্রমে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্কের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:২১ পিএম

লিবিয়ায় ইতিমধ্যেই ধাপে ধাপে সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক। তবে এখনো পুরো ইউনিট মোতায়েন করা হয়নি। গত রবিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান বলেন, লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তায় ধাপে ধাপে সেনা মোতায়েন করছে আঙ্কারা। দেশটিতে একটি অপারেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। একজন লেফটেন্যান্ট জেনারেল সেখানকার সামগ্রিক পরিস্থিতি দেখভাল করবেন।

লিবিয়ার গৃহযুদ্ধে দেশটির বিদ্রোহী নেতা জেনারেল হাফতারকে ঠেকাতে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকারকে সহায়তা দিয়ে আসছে আঙ্কারা। একপর্যায়ে লিবিয়া সরকার বিদ্রোহীদের ঠেকাতে দেশটিতে সেনা মোতায়েনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানায়। ওই আহ্বানের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি একটি বিলে অনুমোদন দেয় তুর্কি পার্লামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত