সিদ্ধিরগঞ্জে চালক হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:০৫ এএম

সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানচালক সিরাজুল ইসলাম হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে পটুয়াখালী সদর উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো লাল মিয়া (২৫), ইয়াছিন ওরফে পপো (১৮), শাহীন (২৬) ও নাজমুল সাকিব ওরফে অনিক (১৫)।

গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে করে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গত ১ জানুয়ারি রাত ৩টার দিকে চিটাগাং রোড ডাচ্-বাংলা ব্যাংক এলাকায় ছায়েদ আহমেদ নামে এক ব্যক্তির গলায় চাকু ধরে মোবাইল ও টাকা ছিনতাই করে আসামিরা। এ সময় কাভার্ড ভ্যানচালক সিরাজুল ছিনতাইকারী বলে চিৎকার দেন। তখন তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার রাজু বাদী হয়ে হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত