তেহরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১০:০৮ এএম

১৮০ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

আল জাজিরা জানায়, বুধবার ভোরে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি তেহরানের ইমাম খামেনি এয়ারপোর্ট থেকে টেকঅফ করেছিল।

ইরানি মিডিয়া জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পরেই তেহরানের কাছে পারান্দ শহরতলিতে বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটভিউ জানায়, বোয়িংটি পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা ছিল। ভোর সোয়া ৫টায় উড্ডয়নের কথা থাকলেও এক ঘণ্টা বিলম্ব হয়।

এদিকে ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, কারিগরি ক্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বার্তা সংস্থা আইএসএনএ টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দুর্ঘটনার আগে আকাশে আলো দেখা যায়।

তবে দুর্ঘটনার সঙ্গে মার্কিন-ইরান সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কোনো সঙ্গে সম্পর্ক আছে কিনা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত