রোমাঞ্চকর লড়াইয়ে আয়ারল্যান্ডকে হারাল উইন্ডিজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৩:২৩ পিএম

অল্প পুঁজি নিয়েই ওয়েস্ট ইন্ডিজ শিবির কাঁপন ধরে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হারের লজ্জায় পড়তে হয়নি ক্যারিবীয় দলকে। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর জয় এনে দেন টেইল এন্ডার শেল্ডন কটরেল।

বার্বাডোসেন ব্রিজটাউনে বৃহস্পতিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে আয়ারল্যান্ডকে ১ উইকেটে হারায় উইন্ডিজ। মাত্র এক বল বাকি থাকতে জয়ের জন্য ২৩৮ রানের লক্ষ্য টপকায় স্বাগতিক দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে নিজেদের করে নিল তারা।

উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫২ রান করেন নিকোলাস পুরান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নয় নম্বরে নামা হেইডেন ওয়ালশ। ৬৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদের মধ্যে অধিনায়ক কাইরন পোলার্ড ৪০, ওপেনার শাই হোপ ২৫ ও আলজারি জোসেপ ১৬ রান করেন।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ৪৮ রানে ৩ উইকেট নেন স্পিনার সিমি সিং। দুটি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকবিরনে ও ব্যারি ম্যাকার্থি।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে টসে জেতা আয়ারল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার পল স্টির্লিং। অন্যদের মধ্যে সিমি সিং ৩৪, কেভিন ও’ব্রায়েন ৩১ ও উইলিয়াম পোর্টারফিল্ড ২৯ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে ৩২ রানে ৪ উইকেট নেন আলজানি জোসেপ। তিন উইকেট নেন শেল্টন কটরেল।

এর আগে প্রথম ম্যাচে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। দল দুটির তৃতীয় ও শেষ ম্যাচ গ্রেনাডার সেন্ট জর্জে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত