নরসিংদীতে শিল্পমন্ত্রী

সোনার বাংলা গঠনে ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা রাখছে

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গঠনে ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা রাখছে। গত বৃহস্পতিবার রাতে মনোহরদী ও বেলাব উপজেলা ছাত্রলীগ আয়োজিত গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের মিলন মেলায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত