মোদির পুলিশের বিরুদ্ধে অভয় দেওলের শৈল্পিক প্রতিবাদ

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১১:৪৫ এএম

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে বিক্ষোভ শুরু হওয়ার পর মোদি সরকারের নির্দেশে শিক্ষার্থীদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, এবার তার প্রতিবাদ করলেন বলিউড স্টার অভয় দেওল।

ইনস্টাগ্রামে দিল্লি পুলিশকে নিয়ে পরপর বেশ কয়েকটা স্কেচ শেয়ার করেছেন অভয়। সেখানে পুলিশকে দেখা গেছে শিক্ষার্থীদের আক্রমণ করতে।

ক্যাপশনেও ব্যঙ্গাত্মক ছোঁয়া। লিখেছেন, ‘শিল্পে পুলিশি নৃশংসতা। আপনারা অবশ্য পুলিশের উদাসীনতাও বলতে পারেন।’

অভয়ের পোস্টে কমেন্ট করেছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও। সুজানের কথায়, ‘দুনিয়াটা কোথায় যে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। চারদিকে সব দানব!’

অভয় দেওলের ভাই সানি দেওল গুরুদাসপুরের বিজেপি সাংসদ। তারপরও এভাবে প্রতিবাদ করলেন তিনি।

গত ১৫ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্র হয়ে ওঠে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদকারীদের ঠেকাতে পুলিশ রীতিমতো তাণ্ডব চালায়। আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই অবস্থা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত