সারা দেশে তীব্র শীতের সঙ্গে মাঝে মাঝেই শৈত্যপ্রবাহ চলছে। উত্তরবঙ্গে শীতের তীব্রতা অনেক বেশি। এখানে বিভিন্ন জেলার হতদরিদ্র মানুষদের শীতের সময় টিকে থাকা বেশ কঠিন। অন্যান্য জেলার চেয়ে পঞ্চগড়ে তুলনামূলকভাবে শীতের মাত্রা অনেক বেশি। এই জেলার প্রায় ৩০০ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
শুক্র ও শনিবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অসহায়, দুস্থ এবং গরিব মানুষের মাঝে শীতবস্ত্র করেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তেঁতুলিয়ার উপজেলা চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মো. রফিকুল আলম, তেঁতুলিয়া উপজেলার এসি ল্যান্ড জনাব মো. মাসুদুল হক রয়্যাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মাকসুদুর রহমান মাকসুদ এবং সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান, তেঁতুলিয়ার শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা জনাব কবির আহমদ আকন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএর শিক্ষার্থী এস. এম. মশিউর রহমান, মাহমুদুল ইসলাম রবিনসহ অন্যরা।
