কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসে হারিয়ে এবারের বিপিএলে সবার আগে ফাইনালের টিকিট পেয়েছে খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমের দলের অনায়াস জয়ের নায়ক মোহাম্মদ আমির। মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়ে রাজশাহীকে একাই ধসিয়ে দেন পাকিস্তানী এই পেসার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ম্যাচটিতে ২৭ রানের জয় পায় খুলনা।
শুরুতেই পথহারা হয় রাজশাহী। ২৩ রানে পাঁচটি উইকেট হারিয়ে বসে আন্ড্রে রাসেলের দল। এর মধ্যে চারটি উইকেটই নেন আমির। পরে নেন আরও দুই উইকেট।
চার ওভার শেষে আমিরের পারফরম্যান্স দাঁড়ায় ১৭ রানে ৬ উইকেট! বিপিএল’র ইতিহাসে এটাই সর্বোচ্চ বোলিং নৈপুণ্য।
আমিরের শিকার হয়ে একে একে উইকেট ছাড়া হন লিটন দাস, আফিফ হোসেন, অলক কাপালি, আন্ড্রে রাসেল, তাইজুল ইসলাম ও শোয়েব মালিক।
ভিডিওতে দেখেন আমিরের অসাধারণ বোলিং-
