কলাপাড়ায় হামলা চালিয়ে পুলিশের হ্যান্ডকাফ ছিনতাই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৮:১৬ পিএম

কলাপাড়ায় স্থানীয়দের হামলার শিকার হয়েছে পুলিশের এসআই ও দুই কনস্টেবল। এ সময় পুলিশের কোমর থেকে একটি হ্যান্ডকাফ ছিনিয়ে নিয়ে যায় তারা। গত রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এসআই আসলাম, কনস্টেবল শাওন ও করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এসআই আসলাম বাদী হয়ে রাব্বি (২০) নামে এক মাদক কারবারিকে প্রধান করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৭ জনকে আসামি করে একটি মামলা করেছেন।

এসআই আসলাম জানান, মধ্যটিয়াখালী গ্রামের একটি খালের পাড়ে ইয়াবা বিক্রির সময় অভিযান চালালে রাব্বির পরিবার ও স্থানীয়রা হামলা চালিয়ে হ্যান্ডকাফ ছিনিয়ে নেয়। অবশ্য পরে সেটি উদ্ধার করা হয়েছে।  কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত