বিএসএফের ধাওয়ায় সলিল সমাধি বাংলাদেশি বৃদ্ধের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৬:০৯ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় নদীতে পড়ে মোখলেস আলী (৫২) নামে এক বাংলাদেশী বৃদ্ধ মারা গেছেন।

ওই সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোররাতে উপজলার দাঁভাঙ্গা সীমান্তের ১০৫৭ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যায় ১০/১৫ জন বাংলাদিশ। এ সময় সীমান্তে বিজিবির টহল দলকে দেখে তারা ঝোপঝাড়ে লুকিয়ে পড়েন। কিন্তু মোখলেস আলী ভারতের সীমানায় ঢুকে পড়েন। তখন ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পর সদস্যরা তাকে দেখে ফেলেন। এ সময় তাকে ধরার জন্য তাড়া করলে খয়বর আলী জীবন বাঁচাতে দৌঁড় দেন। সেখানে একটি ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেন তিনি। দীর্ঘ সময় সে নিখোঁজ থাকার পর বুধবার দুপুর ৩টার দিকে জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত মোখলেস আলী দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নর পরিচালক লে.কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত খায়বর আলী নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত