শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কেন নয়: হাইকোর্ট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০২:০৭ পিএম

শিশু ধর্ষণকারীদের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সম্পর্কিত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

ধর্ষণের বিচারে পৃথক আদালত গঠন করে দোষীদের দ্রুত বিচার কেন করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালত অন্তর্বর্তীকালীন এক আদেশে এক মাসের মধ্যে একটি কমিশন গঠন করতে নির্দেশ দিয়েছেন।

বিচারক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিশন ধর্ষণের কারণ চিহ্নিত করে প্রতিকারে সুপারিশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত