শান স্বপনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শশাঙ্ক সাহা ও অর্ষা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৮:২০ পিএম

সম্প্রতি শুটিং শেষ হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাইওয়ে’র। দীর্ঘদিন দেশি বিদেশি বেশ কয়েকজন নির্মাতাদের সঙ্গে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও এবারই প্রথম নির্মাণে নেমেছেন তরুণ এই নির্মাতা।। ‘হাইওয়ে’ তার পরিচালনায় প্রথম কাজ। 

ঢাকার উত্তরা, আবদুল্লাহপুর ও গাজীপুরের বিভিন্ন রাস্তায় শুটিং হয় স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের। ‘হাইওয়ে’ শিরোনামে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। তিনজন মানুষের রহস্যজনক এক লাল গাড়ির জার্নি, শালবন ও তার মধ্যে বিভিন্ন সংকট নিয়ে নির্মিত হয়েছে এই গল্প।

মঞ্চে নিয়মিত অভিনয় করা শশাঙ্ক সাহা পর্দায় খুব একটা কাজ না করলেও এই গল্পে কাজ করতে আগ্রহী হন গল্পটা শুনে। এতে তাকে ‘শিবা’ এবং  অর্ষাকে দেখা যাবে বছর খানেক আগে বিয়ে হওয়া শিবার বউ ‘দই’ চরিত্রে।

মো. ইমাম হাসানের প্রযোজনায় এই অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অন্য একটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ। সম্পাদনা শেষে শিগগিরই দর্শকদের জন্য অবমুক্ত করা হবে চলচ্চিত্রটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত