সংসদে আইনমন্ত্রী

দেশে বিচারাধীন মামলা ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:২৯ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে উচ্চ ও অধস্তন আদালত মিলে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৪০ হাজার ৬৩৯টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৪ লাখ ৫৩ হাজার ১০৭টি, ফৌজদারি মামলা ২০ লাখ ৯০ হাজার ৫২৬টি এবং অন্যান্য মামলার সংখ্যা (কনটেম্পট পিটিশন/রিট/আদিমসহ) ৯৭ হাজার ৬টি। এর মধ্যে উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৩৯৬টি এবং অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৩১ লাখ ২৭ হাজার ২৪৩টি। গতকাল রবিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) রুবিনা আক্তারের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত