ডিজিটাল নিরাপত্তা আইনের ৪টি ধারা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৩:৩০ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। কয়েকজন শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকের পক্ষে গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন আইনজীবী শিশির মনির। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
ওই আইনজীবী আরও জানান, আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ সংক্রান্ত এই আইনের ২৫ ধারা, ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করে এমন কোনো তথ্য প্রকাশ, সম্প্রচার সংক্রান্ত ২৮ ধারা, মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার সংক্রান্ত ২৯ ধারা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো অপরাধ ও দণ্ড সংক্রান্ত ৩১ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিট আবেদনে। ডিজিটাল নিরাপত্তা আইনের এ ধারাগুলো সংবিধানের ৩১ ও ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত