নিজ জেলায় শ্রদ্ধা, ভালোবাসায় শহীদ আসাদকে স্মরণ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৯:২১ পিএম

নিজ জেলায় শ্রদ্ধা আর ভালোবাসায় ’৬৯-এর গণঅভু¨ত্থানের শহীদ আসাদকে স্মরণ করেছে নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সকালে শহীদ আসাদের নিজ বাড়ি শিবপুরের ধানুয়ায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আসাদের কবরে ফুল দেওয়াসহ তার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল হয়।

এ ছাড়া শহীদ আসাদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শহীদ আসাদ কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে আসাদ স্মরণে আলোচনা সভা হয়।

শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মতিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ আসাদকে ভুলে যেতে বসেছে আমাদের প্রজন্ম। আমাদের কলেজটি শহীদ আসাদের নামে নামকরণ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আসাদের বাড়ি কোথায়, আসাদ কে, কী তার অবদান– কিছুই জানে না। এটা আমাদের জন্য লজ্জার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত