এক শতাংশ বড়লোকের কাছে বাকি পৃথিবীর মানুষের দ্বিগুণ সম্পদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৯:৪৩ পিএম

বিশ্বের বিত্তশালীদের এক শতাংশ সম্পদ সারা পৃথিবীর বাকি মানুষের সম্পদের দ্বিগুণ। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

ব্লুমবার্গ জানায়, সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের আগে এই প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম।

সংস্থাটি জানায়, এই মুহূর্তে পৃথিবীর বিলিয়নিয়ারের সংখ্যা ২১৫৩ জন। ২০১৯ সালে ৪.৬ বিলিয়ন মানুষের সম্পদের চেয়েও বেশি সম্পদ বিলিয়নিয়ারদের হাতে।

প্রতিবেদনে দেখা যায়, ধনীদের মাত্র এক শতাংশ সম্পদ পুরো পৃথিবীর বাকি জনসংখ্যার দ্বিগুণের সমান। 

শীর্ষ ২০ বিলিয়নিয়ারের সম্পদ বেড়েছে দ্বিগুণ। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত তাদের সম্পদ ৬৭২ বিলিয়ন থেকে বেড়ে ১৩৯৭ বিলিয়নে দাঁড়িয়েছে।

অক্সফাম জানায়, দেশে দেশে সরকারগুলোর বৈষম্যমূলক নীতি গ্রহণের ফলে সাধারণ মানুষের সঙ্গে বিত্তশালীদের সম্পদের এমন পার্থক্য সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত