ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে কাবাডি বিশ্বকাপ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০২:৩০ পিএম

কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দশ দেশের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে লাহোরে শুরু হবে এই টুর্নামেন্ট।

পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় সাঈদ সুলতান শাহ বৃহস্পতিবার সংবাদিকদের বলেন, দশ দলের এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে যোগ্যতা অর্জন করেছে ইরান, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সিয়েরালিওন ও কেনিয়ার দল।

অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতও কাবাডি বিশ্বকাপে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানালেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ সারওয়ার- “আমাদের প্রতিবেশী দেশ খেলোয়াড়দের জন্য ভিসা প্রক্রিয়া শুরু করে দিয়েছে।”

আট দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান কাবাডি ফেডারেশন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ১ কোটি রুপি। রানার্স-আপ দল পাবে ৭৫ লাখ রুপি। ৫০ লাখ রুপি পাবে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল।

কাবাডি বিশ্বকাপের সবগুলো অনুষ্ঠিত হতে হবে লাহোর, ফয়সালাবাদ, কারতারপুর ও নানকানা শাহিবে। ফাইনাল হবে লাহোরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত