র‌্যাগিং দেওয়ায় পবিপ্রবির ১৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৪:০৮ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং দেওয়ার সময় হল প্রভোস্টরা ১৫ শিক্ষার্থীকে সরাসরি ধরে ফেলেন। পরে তাদেরকে সাময়িক বহিষ্কার  করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন।

বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান, মুক্তাদির আহমাদ।

খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন। মাৎস্যবিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ, সাকিব আহমেদ পার্থ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত (অতিরিক্ত দায়িত্ব) বলেন, শিক্ষার্থীদেরকে গণরুমের মধ্যে হল প্রভোস্টরা র‌্যাগিং দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন। যার ফলে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত