পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ৫ পয়েন্ট লাল-সবুজের প্রতিনিধিদের।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিনিয়রদের হারার মতো বৃষ্টির বাধার এই ম্যাচে যুবারাও বিপাকে পড়েছিল। কার্টেল নিয়মে ম্যাচ নেমে আসে ৩৭ ওভারে। বাংলাদেশ ২৫ ওভারের ভেতর ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। শেষ পর্যন্ত বৃষ্টি না কমায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার তানজিদ হাসান। ৩৫ বলে ৩ চার ও ১ ছয়ে তানজিদ তার ৩৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। মৃত্যুঞ্জয়ের বদলি হিসেবে সুযোগ পাওয়া অভিষেক দাস খেলেন ২০ রানের ইনিংস। শাহাদাত হোসেন ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে আমির খান সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া আব্বাস আফ্রিদি নিয়েছেন তিনটি উইকেট এবং আমির আলী নিয়েছেন একটি।
