জার্মানিতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:২৯ পিএম

জার্মানির নুরেমবার্গ শহরে এক বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এতে আরও দুই জন মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

জার্মান পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী ছিলেন আক্রান্ত পরিবারের পূর্ব পরিচিত। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি একটি বারে হঠাৎ করে বন্দুক বের করে গুলি করতে শুরু করেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত